ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বদির মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের হওয়া মামলা বিচারিক আদালতকে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


একইসাথে মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বদির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


আদালতে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদ গোপন ও ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আব্দুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘদিন স্থগিত থাকার পর মামলাটির কার্যক্রম ২০১৭ সালে সচল হয়।


পরে ওই মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বাদির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের বিচারিক আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন করেন আব্দুর রহমান বদি।

ads
ads
ads

Our Facebook Page

↑